আজ একুশে বইমেলায় ৬৯টি নতুন বই এসেছে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪০ পিএম, ১ মার্চ ২০২২ মঙ্গলবার
বইমেলায় শিশুরা বই দেখছে। ছবি: উইমেননিউজ২৪.কম।
আজ মঙ্গলবার অমর একুশে বইমেলার ১৫তম দিন। আজ নতুন বই এসেছে ৬৯টি। এরমধ্যে গল্প ১৫ টি, উপন্যাস ৮ টি, প্রবন্ধ ২ টি, কবিতা ১৯ টি। এছাড়াও গবেষণা ৩ টি, ছড়া ২ টি, শিশুসাহিত্য ৩ টি, জীবনী ৪ টি, মুক্তিযুদ্ধ ৩ টি, বঙ্গবন্ধু ৩ টি, রম্য/ধাঁধা ২ টি ও অন্যান্য ৭ টি নতুন বই এসেছে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
মেলায় বিকাল ৪ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ: জামিলুর রেজা চৌধুরী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন আবদুল কাইয়ুম। এতে অংশগ্রহণ করেন মোহাম্মদ কায়কোবাদ, মাসুদুল হক এবং মুনির হাসান। সভাপতিত্ব করেন আইনুন নিশাত।
সভায় প্রাবন্ধিক বলেন, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বাংলাদেশ প্রকৌশল জগতে সবার পরিচিত নাম। স্বাধীনতার পর দেশে যত বড় ভৌত অবকাঠামো তৈরি হয়েছে, তার প্রায় সবগুলোর সঙ্গেই তিনি কোনো না কোনোভাবে জড়িত ছিলেন।
তিনি জানান, বঙ্গবন্ধু যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা ও বাস্তবায়নের পাশাপাশি পদ্মা সেতুর বিশাল কর্মযজ্ঞের সাথে যুক্ত হন তিনি। এছাড়া গবেষক, শিক্ষাবিদ, প্রকৌশলী ও বিজ্ঞানী জামিলুর রেজা চৌধুরী দেশে-বিদেশে বিভিন্ন অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা।
লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন জি এইচ হাবীব।
আগামীকাল বুধবার অমর একুশে বইমেলার ১৬তম দিন। মেলা চলবে বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
বিকাল ৪ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ : রশীদ হায়দার ও ফরহাদ খান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মোজাফ্ফর হোসেন। আলোচনায় অংশগ্রহণ করবেন ইমতিয়ার শামীম এবং মনি হায়দার। সভাপতিত্ব করবেন আনোয়ারা সৈয়দ হক। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার




