আজ ছুটির দিনে জমবে বইমেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:১৪ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার
গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। কাল বাংলা একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বইমেলার উদ্বোধন করেন। প্রথম দিন তেমন কোনো ভিড় না থাকলেও আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মেলা জমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আজ শুক্রবার মেলা শুরু হবে বেলা ১১টা থেকে। শিশু-কিশোরদের জন্য মেলায় থাকবে বিশেষ আয়োজন।
বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং একাডেমির উল্টো দিকে সোহরাওয়ার্দী উদ্যানে চলবে মাসব্যাপী এই মেলা। মেলার পরিধি গতবারের চেয়ে বেড়েছে, বেড়েছে স্টল, বেড়েছে সময়ও। প্রকাশক, লেখক ও পাঠকের পদচারণায় মুখর থাকবে পুরো মাস। মেলা বিকেল ৩টা থেকে রাত ৯টা অবধি চলবে, তবে শুক্র ও শনিবার মেলা শুরু হবে বেলা ১১টায়, চলবে রাত ৯টা অবধি। মাঝে নামাজ ও দুপুরের খাবারের জন্য থাকবে এক ঘণ্টার বিরতি।
সরজমিনে ঘুরে দেখা গেছে এখনও অনেক স্টলের সজ্জার কাজ চলছে। এমনকি বাংলা একাডেমির তথ্যকেন্দ্র পর্যন্ত তৈরির কাজ চলছে; কাজ চলছে লিটলম্যাগ চত্বরের স্টলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে। বেশির ভাগ স্টলে নতুন বই আসেনি এখনো। শুরুর দিন উপস্থিতি কম হলেও ক্রমে তা বাড়বে বলে মনে করছেন প্রকাশকরা।
একাডেমির প্রাঙ্গণে সরকারি, আধা সরকারি, সায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক-গণমাধ্যম প্রতিষ্ঠানের স্টল রয়েছে। মেলামঞ্চে প্রতিদিন থাকছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোহরাওয়ার্দী উদ্যানে সৃজনশীল পুস্তক প্রকাশনা সংস্থাগুলোকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ৫ লাখ বর্গফুটজুড়ে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। একাডেমি প্রাঙ্গণে ৯২টি প্রতিষ্ঠানকে ১৩৬টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬৩টি প্রতিষ্ঠানকে ৫৮৩টি ইউনিট; মোট ৪৫৫টি প্রতিষ্ঠানকে ৭১৯টি ইউনিট এবং বাংলা একাডেমিসহ ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার ৫৩৬ বর্গফুট আয়তনের ২৫টি প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে। ১৩৬টি লিটল ম্যাগাজিনকে লিটল ম্যাগাজিন কর্নারে স্টল বরাদ্দ দেয়া হয়েছে।
একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমির ১টি প্যাভিলিয়ন, ৪ ইউনিটের ২টি, একাডেমির শিশু-কিশোর উপযোগী বইয়ের জন্য ১টি এবং একাডেমির সাহিত্য মাসিক ‘উত্তরাধিকার’-এর ১টি স্টল আছে। শিশুচত্বর মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে রয়েছে।
ছোট প্রকাশনা সংস্থা ও ব্যক্তি উদ্যোগে যারা বই প্রকাশ করেছেন, তাদের বই বিক্রি ও প্রদর্শনের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে রাখা যাবে। মেলায় বাংলা একাডেমির বই ৩০ শতাংশ আর অন্যান্য প্রকাশকের বই ২৫ শতাংশ কমিশনে বিক্রি হবে। তবে বিকাশ এর মাধ্যমে কেনাকাটা করলে আরও ৫ থেকে ১০ শতাংশ বেশি ছাড় পেতে পাবেন ক্রেতা। এক প্রকাশনীর বই অন্য প্রকাশনার স্টল থেকে বিক্রির নিষেধাজ্ঞা এবারও বহাল থাকছে। বহাল থাকছে নোট বই ও পাইরেটেড বই বিক্রি রোধে টাস্কফোর্সের নজরদারি। মেলার ইভেন্ট ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে নিরাপদ ইভেন্টস।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






