আজ থেকে মিলবে টিসিবির তেল-ডাল-চিনি-ছোলা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৩ এএম, ৯ মার্চ ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
পবিত্র রমজান উপলক্ষে আজ বৃহস্পতিবার (৯ মার্চ) থেকে ঢাকাসহ সারাদেশে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। আজ রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
টিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান উপলক্ষে সারাদেশে নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে। দুই পর্বে চলবে এ কার্যক্রম। প্রথম পর্বের কার্যক্রম শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। ঢাকা মহানগরীসহ সারাদেশে বিক্রয় কার্যক্রম শুরু হবে।
ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা হতে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী এ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।
কার্ডধারী ভোক্তা সাধারণ নিজস্ব সময়ে নির্ধারিত ডিলারদের কাছ থেকে প্রথম পর্বে রমজানের পাঁচটি পণ্য কিনতে পারবেন।
রমজানে টিসিবি প্রতি কেজি চিনি ৬০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা, ছোলা ৫০ টাকা ও খেজুর ১০০ টাকা কেজি দরে বিক্রি করবে।
একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল এবং এক কেজি করে চিনি, ছোলা এবং খেজুর কিনতে পারবেন।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা








