আজ থেকে শুরু হয়েছে ঈদুল আজহার ছুটি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ৩১ জুলাই ২০২০ শুক্রবার
আজ থেকে শুরু হয়েছে ঈদের ছুটি
ঈদুল আজহার আগে শেষ কর্মদিবস ছিল গতকাল বৃহস্পতিবার। আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ঈদের ছুটি।
এবার ঈদের ছুটি ৩ দিন ঘোষণা করেছে সরকার। ১ আগস্ট শনিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে আগামীকাল ৩১ জুলাই, ১ আগস্ট ঈদের দিন এবং ২ আগস্ট রোববার ছুটি থাকবে।
এবারের ঈদের ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বাধ্যতামূলক কর্মস্থলে থাকতে হবে। তারা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
গত ১৩ জুলাই অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন। পরে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান।
তিনি বলেন, ‘ঈদের ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারিদের কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং আসন্ন ঈদুল আজহায় সরকারি ছুটি বাড়ানো হবে না।’
কোভিড-১৯ মহামারির কারণে ৩০ মে পর্যন্ত টানা ৬৬ দিন সরকারি সাধারণ ছুটি ছিল। এরপর ধীরে ধীরে সীমিত পরিসরে অফিসগুলোতে কাজকর্ম শুরু হওয়ায় ঈদের সময় আর বাড়তি ছুটির চিন্তা-ভাবনা সরকারের নেই বলেও সচিব জানান।
ঈদের আগে শেষ কর্মদিবসে আজ বৃহস্পতিবার সচিবালয় ছিল স্বাভাবিক, কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতি অন্যদিনের মতোই ছিল।
ঈদের আগে শেষ কর্মদিবসে সাধারণত অনেককে হাজিরা দিয়েই বাড়ি ফিরতে রেলস্টেশন, বাসস্টেশন কিংবা লঞ্চঘাটের দিকে ছুটতে দেখা গেলেও, ছুটিতে কর্মস্থলে থাকার নির্দেশনার কারণে এবার সেই চিত্র খুব একটা চোখে পড়ছে না।
এদিকে ঈদে গার্মেন্টসসহ বেসরকারি প্রতিষ্ঠানের ছুটিও ৩ দিন রাখা হয়েছে। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র পক্ষ থেকে গার্মেন্টস কর্মিদের ঈদে রাজধানী ছেড়ে না যাওয়ার আহবান জানানো হয়েছে। তাই এবার খুব কম সংখ্যক মানুষই ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছেন।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা



