আজ থেকে সীমিত আকারে চলবে স্বল্প দূরত্বের ট্রেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৬ এএম, ২৫ জুলাই ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে সীমিত আকারে স্বল্প দূরত্বের কিছু যাত্রীবাহী ট্রেন চলবে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর গতকাল বুধবার (২৪ জুলাই) দুপুরে যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রেল সচিব বলেন, কারফিউ শিথিলের সময়টাতে যাত্রীবাহী কিছু ট্রেন বৃহস্পতিবার থেকে চালানো হবে। এ সময়ে স্বল্প দূরত্বের লোকাল-কমিউটার ট্রেন চলবে। সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত ট্রেন চলবে।
তিনি বলেন, শুরুতে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টাঙ্গাইলসহ দেশের আরও বেশ কিছু রুটে ট্রেন চলবে। এরপর সরকার কারফিউ নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী ট্রেন চালানোর বিষয়ে আবার সিদ্ধান্ত নেয়া হবে। যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকলেও মালবাহী ও তেলবাহী ট্রেন চলাচল চালু আছে।
রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-গাজীপুর এবং ঢাকা-টাঙ্গাইল পথের কমিউটার ট্রেনগুলো চলাচল করবে। তবে সময় পাঁচ ঘণ্টা। এ সময়ের মধ্যে দুই থেকে তিনবার যাতায়াত (ট্রিপ) করতে পারবে। দূরবর্তী যাত্রার মধ্যে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলাচল করবে তিতাস কমিউটার ট্রেন। স্বাভাবিক সময়ে তিতাস ট্রেন দিনে চারবার আসা-যাওয়া করে। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় যাবে। দুপুর ১ টা ৫ মিনিটে ফিরতি যাত্রা শুরু করবে।
ঢাকা-নারায়ণগঞ্জ পথে স্বাভাবিক সময়ে ২০ বারের বেশি কমিউটার ট্রেন যাতায়াত করে। তবে তা তিন-চারবার আসা-যাওয়া করতে পারে বলে রেলের কর্মকর্তারা জানিয়েছেন।
রেলের পশ্চিমাঞ্চলে (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) দুটি পথে ট্রেন চলাচল করতে পারে। এর মধ্যে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ এবং লালমনিরহাট থেকে বুড়িমারী পর্যন্ত চলাচল করবে কমিউটার ট্রেন।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান











