ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৮:৩৮:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

আজ দুপুর থেকে চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৩ এএম, ২২ এপ্রিল ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ ঈদ। রাজধানীবাসী যেন মেট্রোরেলে আনন্দ ভ্রমণ করতে পারেন সেজন্য মেট্রোরেল চলাচলের সময়ের পরিবর্তন আনা হয়েছে। ঈদের দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর চলাচল করবে মেট্রোরেল।
এছাড়া ঈদের ছুটির দিনগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০ মিনিট পর পর চলাচল করবে মেট্রোরেল।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েব সাইটে সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফ (যুগ্ম সচিব) সাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ দেওয়া হয়।
ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ জানান, ২১-২৩ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁ এই ৯টি স্টেশনে ট্রেন থামবে। এর মধ্যে ঈদুল ফিতরের দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

ঈদের দিন দুপুর থেকে চললেও পরদিন থেকে ট্রেনের চাকা ঘুরবে যথারীতি সকাল বেলা।