আজ দেশে আসছেন মমতা ব্যানার্জি
আপডেট: ০২:৫২ পিএম, ৫ জুন ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের একদিন আগেই আজ শুক্রবার রাতে ঢাকায় আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমানে সফরসঙ্গীদের নিয়ে রওয়ানা দেবেন মুখ্যমন্ত্রী মমতা। তার সঙ্গে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব সঞ্জয় মিত্র ও বিশেষ সচিব গৌতম সান্যাল।
সফরকালে নরেন্দ্র মোদী ঢাকায় যে হোটেলে থাকছেন, সেই হোটেলে উঠছেন না মমতা ব্যানার্জি। তিনি তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার র্যাডিসন হোটেলে থাকবেন। আর মোদী তার সফরসঙ্গীদের নিয়ে থাকবেন সোনারগাঁও হোটেলে। তবে ঐতিহাসিক সীমান্ত চুক্তির দলিল হস্তান্তর অনুষ্ঠানে মোদীর সঙ্গে উপস্থিত থাকবেন মমতা। আগামীকাল শনিবার ঢাকা ছেড়ে যাবেন তিনি। সূত্রে জানা যায়, ভারতের ক্ষমতাসীন বিজেপির সঙ্গে সম্পর্কের রেষারেষিতে মোদীর ঢাকা সফরে মমতার আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ মুহূর্তে মমতার ঢাকা সফর নিশ্চিত হলেও তিনি তার দেশের প্রধানমন্ত্রীর সফরের এক দিন আগে আসছেন, আবার ঢাকা ছেড়ে যাবেন প্রধানমন্ত্রীর ফেরার এক দিন আগে। কূটনৈতিক সূত্রে জানা যায়, তিস্তার পানি চুক্তিতে আপত্তি থাকলেও দুই দেশের সম্পর্কোন্নয়নে কিছু ঘোষণা আসতে পারে মমতার পক্ষ থেকেও।
০৫.০৬.২০১৫
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











