আজ নীরবেই শেষ হলো এবারের বইমেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার
আজ নীরবেই শেষ হলো এবারের বইমেলা
ঘাতকব্যধি করোনাভাইরাসের কারণে প্রায় নীরবেই শেষ হয়ে গেলো এবারের অমর একুশে বইমেলা। আজ সোমবার বইমেলার শেষ দিনে নতুন বই এসেছে ৬৪টি। আজ পর্যন্ত মেলায় প্রকাশিত সর্বমোট নতুন বইয়ের সংখ্যা ২৬৪০টি।
আজ মেলা শুরু হয় বেলা ১২ টায় এবং চলে বিকেল পাঁচটা পর্যন্ত।
আজকের বিষয়ভিত্তিক বইগুলো হলো : গল্প-৬, উপন্যাস-৪, প্রবন্ধ-৮, কবিতা-২৯, ছড়া-৪, জীবনী-২, মুক্তিযুদ্ধ-২, নাটক-১,বঙ্গবন্ধু-৪ এবং অন্যান্য-৬টি বই।
এদিকে অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্য থেকে স্টলের নান্দনিক অঙ্গসজ্জায় শ্রেষ্ঠ বিবেচিত তিনটি প্রতিষ্ঠানকে ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’ প্রদান করা হয়েছে। এসব প্রকাশনা প্রতিষ্ঠান হলো-উড়কি (স্টল নম্বর-৪৩) এক ইউনিট, সংবেদ (স্টল নম্বর-১৮৯,১৯০) ২-৪ ইউনিট, কথাপ্রকাশ ; প্যাভেলিয়ন-২০।
গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া এই বইমেলা শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলছিল। পরে সেই সময় কমিয়ে রাত ৮টা পর্যন্ত করা হয়। পরবর্তীতে সরকারের ১৮ দফা নির্দেশনার ভিত্তিতে গত ৩১ মার্চ বইমেলার সময় কমানো হয়। তখন বলা হয়েছিল, ছুটির দিন ছাড়া অন্যান্য দিন বইমেলা শুরু হবে বেলা ৩টায়। শেষ হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। আর ছুটির দিন বেলা ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বইমেলা চলবে।
৩১ মার্চের আগ পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলত। তবে শুক্রবার ও ছুটির দিনে মেলা শুরু হতো বেলা ১১টা থেকে। এরপর ৪ এপ্রিল আবারো পরিবর্তন করা হয় বইমেলার সময়সূচি। সরকারের লকডাউনের সিদ্ধান্তের প্রেক্ষিতে অমর একুশে বইমেলা প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এবারের বইমেলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতাসহ ৪৪৩টি প্রকাশনা সংস্থা লগ্নি করে ৯০ কোটি টাকা, বিক্রি হয়েছে ৩ কোটি ১১ লাখ ৯১ হাজার ৯২৮ টাকা। এমন পরিস্থিতিতে ক্ষতিপূরণে অন্তত ১০ কোটি বরাদ্দের দাবি করেছেন প্রকাশকরা।
উল্লেখ্য, গত ১৮ই মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয় বহুল কাঙ্খিত অমর একুশে বইমেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি ‘অমর একুশে বইমেলা ২০২১’ ও অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করেন।
বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ৃ
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি




