ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ০:৩৬:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

আজ প্রকাশ হচ্ছে না সাত কলেজের ২য় মনোনয়ন তালিকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪১ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য বিষয় ও কলেজ পছন্দের দ্বিতীয় মনোনয়ন তালিকা আজ প্রকাশ করা হবে না।

শনিবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সাত কলেজের অনার্স ২০২১-২২ শিক্ষাবর্ষের দ্বিতীয় মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে না। যদিও সবকিছু প্রস্তুত করে রাখা হয়েছে। ইতোমধ্যেই সব তালিকা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। শুধু কিছু শিক্ষার্থীর পেমেন্ট সংক্রান্ত জটিলতার কারণে আবার তালিকা যাচাই-বাছাইয়ের সময় নেওয়া হয়েছে। আশা করি কাল সকালে এই তালিকা প্রকাশ করা সম্ভব হবে।

এর আগে তিনি জানিয়েছিলেন, প্রথম মনোনয়ন তালিকায় যেসব শিক্ষার্থীরা সুযোগ পেয়েছেন তাদের মধ্যে ১৬ হাজার জন নির্দেশনা অনুযায়ী টাকা জমা দিয়ে ভর্তি আসন নিশ্চিত করেছেন। প্রায় সাড়ে ৬ হাজার মনোনীত শিক্ষার্থী আসন নিশ্চিতে টাকা জমা দেননি। এসব আসন শূন্য ঘোষণা করা হয়েছে।

এছাড়াও আসন খালি থাকা সাপেক্ষে আগামী ১৫ অক্টোবর তৃতীয় ধাপের মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১২ আগস্ট সাত কলেজের বিজ্ঞান ইউনিটের, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের এবং ২৬ আগস্ট বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই পরবর্তীতে কলেজ ও বিষয় পছন্দ করার সুযোগ পেয়েছেন।