আজ বসন্ত-ভালোবাসা এলো এক সাথে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৪ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
ফাইল ছবি
আজ বসন্ত ও ভ্যালেন্টাইন এলো হাত ধরাধরি করে। বাংলা বর্ষপঞ্জি সংস্কার করায় পহেলা ফাল্গুন অর্থাৎ বসন্তের প্রথম দিনেই হচ্ছে ভালোবাসা দিবস। প্রতিবছর পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসে তরুণ প্রাণের রঙের ছোঁয়ায় পাল্টে যায় রাজধানী। কিন্তু এবার সেই রং চাপা পড়েছে করোনা মহামারীর ধূসর ছায়ায়।
প্রথমত এই বসন্তে জমেনি বইমেলা, খাঁ খাঁ করছে সোহরাওয়ার্দী উদ্যানসহ বাংলা একাডেমি এলাকা। সব শিক্ষা প্রতিষ্ঠানের মতোই প্রায় ১১ মাস ধরে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। টিএসসিসহ ক্যাম্পাসে আড্ডা দেওয়ার সুযোগ নেই, বহাল আছে যাতায়াত সীমিত রাখার নির্দেশনাও।
তাই এবার ঢাবির চারুকলা অনুষদ প্রাঙ্গণেও অনুষ্ঠিত হচ্ছে না বসন্তবরণ উৎসব। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. নিসার হোসেন বলেন, বিশেষ দিন উদযাপনে নাগরিক উদ্যোগে গঠিত জাতীয় কমিটিগুলো বিশ্ববিদ্যালয়ের জায়গা ব্যবহার করে এসব উৎসব আয়োজন করে। এ বছর বসন্ত উৎসব কমিটি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু আমরা অনুমতি দিতে পারিনি। মূলত করোনা পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে সামাজিক ভিড় করতে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকায় উৎসব আয়োজনে অনুমতি দেওয়া হয়নি।
তবে চারুকলায় বসন্ত উৎসব আর একুশের বইমেলা না হোক, প্রকৃতি থমকে থাকবে না। ঠেকিয়ে রাখা যাবে না ফাগুন হাওয়া। জানা গেছে, এবার জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ চারুকলার পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে এ উৎসবের আয়োজন করবে। আজ রোববার সকাল সোয়া ৭টা থেকে ১০টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে হবে এ অনুষ্ঠান।
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২











