আজ বিশ্ব সৃজনশীলতা ও উদ্ভাবন দিবস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪২ এএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
বিশ্ব সৃজনশীলতা ও উদ্ভাবন দিবস আজ (সোমবার)। মানব সভ্যতার আরও সৃজনশীল বিকাশ এবং জাতিসংঘ ঘোষিত স্থিতিশীল লক্ষ্যমাত্রা অর্জনে নতুন উদ্ভাবনকে অনুপ্রাণিত করতে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুযায়ী ২০১৮ সালের ২১ এপ্রিল থেকে প্রতি বছর এ দিবস পালন করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, সৃজনশীলতা ও উদ্ভাবন এমন দুটি উপাদান, যা আধুনিক সভ্যতার চালিকাশক্তি হিসেবে কাজ করে। মানবসমাজের বিভিন্ন সমস্যার টেকসই সমাধান এবং উন্নয়নের নতুন দ্বার উন্মোচনে সৃজনশীলতা ও উদ্ভাবনের বিকল্প নেই। তবে এ ক্ষেত্রে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে রয়েছে বলে মত দিয়েছেন শিক্ষাবিদ ও বিশ্লেষকরা।
তারা বলছেন, এ দেশের তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কর্মকাণ্ডকে উৎসাহিত করতে হবে। এ জন্য সরকারকে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনের মাধ্যমে একটি ইকোসিস্টেম তৈরি করতে হবে।
এ দেশের শিক্ষিত তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়গুলোকে ভূমিকা রাখতে হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ সেন্টারের নির্বাহী পরিচালক রাশেদুর রহমান। তিনি বলেন, সৃজনশীলতা ও উদ্ভাবনে তরুণদের, বিশেষ করে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বর্তমানে এ দেশের জনসংখ্যার প্রায় ৬০ শতাংশই তরুণ। তাই এ দেশের উন্নয়নে তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণদের উৎসাহ ও যথাসম্ভব সুযোগ-সুবিধা দেওয়া গেলে উন্নত বাংলাদেশ গড়া সহজ হবে।
সৃজনশীলতা, গবেষণা ও উদ্ভাবনে তুলনামূলকভাবে বাংলাদেশ বেশ পিছিয়ে আছে বলে মনে করছেন এই শিক্ষক। তিনি বলেন, উদ্ভাবনের সব সূচকে বাংলাদেশের অবস্থান অনেক পিছিয়ে। এর অন্যতম প্রধান কারণ হলো সৃজনশীলতা ও গবেষণাবান্ধব পরিবেশের ঘাটতি।
শিক্ষা বিশেষজ্ঞদের মতে, বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু পাঠদানের গণ্ডিতে আটকে না রেখে গবেষণা ও উদ্ভাবনমুখী করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বিকাশে সহায়ক অবকাঠামো, ল্যাবরেটরি, গবেষণা অনুদান ও স্টার্টআপ সহায়তা জরুরি।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র











