আজ ১০ মহররম মঙ্গলবার পবিত্র আশুরা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার
আজ মঙ্গলবার পবিত্র আশুরা। মহররম মাসের ১০ তারিখ। মুসলমান সম্প্রদায়ের কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন। পৃথিবীর অন্যান্য মুসলিম রাষ্ট্রের মত বাংলাদেশেও যুগ যুগ ধরে অত্যন্ত সম্প্রীতির পরিবেশে আশুরা পালিত হয়ে আসছে।
হাদিসের ভাষ্য অনুযায়ী, মহররমের ১০ তারিখ ইসলামের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথম মানব হজরত আদম (আ.) এই দিনে পৃথিবীতে আগমন করেন, তার তওবা কবুল হয় এই দিনেই। এই দিনে হজরত নূহ (আ.)-এর নৌকা মহাপ্লাবন থেকে রক্ষা পায়।
তবে মুসলমানরা এই দিবসটি পালন করেন মূলত কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.)-এর শাহাদতবরণের ঘটনার স্মরণে।
এই দিনে হজরত ইমাম হোসাইন (রা.) অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে চক্রান্তকারী ইয়াজিদ বাহিনীর হাতে কারবালা প্রান্তরে পরিবার-পরিজন ও ৭২ জন সঙ্গীসহ মর্মান্তিকভাবে শাহাদতবরণ করেন। এই হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নির্মম। অসহায় নারী ও শিশুদের পানি পর্যন্ত পান করতে দেয়নি ইয়াজিদ বাহিনী। ফলে এ দিনটি মুসলমানদের জন্য শোকের দিনও বটে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আশুরা উপলক্ষে রাজধানীর নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। কয়েক স্তরের সুদৃঢ় নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি হোসেনি দালানে প্রবেশের চার মুখে চেকপোস্টে সাদা পোশাকের নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে পবিত্র আশুরার তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারিসহ যে কোনো ধরনের ধাতব ও দাহ্য পদার্থ এবং টিফিন ক্যারিয়ার বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মিছিলে আতশবাজি এবং পটকা ফাটানোর ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিবিকা রওজাসহ রাজধানীতে মিছিল যাওয়ার প্রতিটি পথে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এ ছাড়া জরুরি পরিস্থিতির জন্য পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াড, কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াটকে প্রস্তুত রাখা হয়েছে। পুলিশের এসব ব্যবস্থার পাশাপাশি জনসাধারণেরও সচেতন থাকা প্রয়োজন, যাতে শান্তি ভঙ্গ করার উদ্দেশ্যে কোনো মহল তৎপর হতে না পারে।
আশুরার মূল চেতনা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম। এটাই মহররমের শিক্ষা। কাজী নজরুল ইসলামের ভাষায়, ‘ত্যাগ চাই, মর্সিয়া-ক্রন্দন চাহি না’। অন্যায়-অবিচার ও ষড়যন্ত্র থেকে পৃথিবীকে মুক্ত রাখতে ত্যাগের মহিমা সর্বত্র ছড়িয়ে দিতে হবে।
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত











