আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৪ এএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার
সংগৃহীত ছবি
আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটিতে নেওয়া হয়েছে বিশেষ কর্মসূচি। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সব মুক্তিযোদ্ধা, আধাসামরিক বাহিনী ও সাধারণ মানুষের সঙ্গে মিলে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত বা সম্মিলিত পাল্টা আক্রমণ করে, এই আক্রমণের সূচনাকে স্মরণ করে প্রতিবছর ২১ নভেম্বর দিবসটি পালন করা হয়। এই অভিযানের ফলে রণাঙ্গনের লড়াইয়ে নতুন গতি আসে এবং ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের পথ তৈরি হয়।
আইএসপিআর জানায়, মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিন বাহিনীর প্রধান—সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন।
দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হবে।
বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মকর্তা, কূটনীতিক, বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীরা উপস্থিত থাকবেন।
ঢাকার পাশাপাশি সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুরের সেনানিবাস ও ঘাঁটিতেও নানা কর্মসূচি ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে নৌবাহিনীর বিশেষভাবে সাজানো জাহাজগুলো দুপুর ২টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে।
- ভারতে ইয়োগা শিখতে এসে ধর্ষণের শিকার জাপানি নারী
- অপ্রতিম হত্যা: চার্জ গঠনের শুনানি ২৯ নভেম্বর
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু, হাসপাতালে ৯২৫
- মুক্তিযোদ্ধাদের সম্মান-সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: পিএম
- রাজধানীতে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ শিশুর মৃত্যু
- ‘ড্যাডি, প্লিজ আমাকে মেরো না’-৯১১ কলে শিশুর আকুতি
- বৃষ্টিবাদলে সবজির দাম চড়া, বাজারে ক্রেতা কম নাভিশ্বাস ভোক্তার
- পুত্রসন্তানের মা হলেন সামান্থা রুথ প্রভু
- যশোরে সবজি থেকে বছরে আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা
- যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
- রাজধানীসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু
- কয়েক দিনের বৃষ্টির পরও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- কুমিল্লা জেলা: ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সমৃদ্ধ জনপদ
- পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা
- কক্সবাজারে ট্রেনের ধাক্কায় মা-শিশুসহ ৪জনের প্রাণহানী
- মুক্তিযোদ্ধাদের সম্মান-সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: পিএম
- ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু
- গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও সেফগার্ডিং জোরদারে কর্মশালা
- ঘূর্ণিঝড় ‘আকভান’: ওড়িশায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’,পশ্চিমবঙ্গেও বৃষ্টির শঙ্কা
- যুক্তরাষ্ট্রের নতুন সাইবার পরিচালক কার্স্টেন ডেভিস
- প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ
- সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা
- লাল শাড়ি ও সোনালি গহনায় বিয়ের সাজে পূর্ণিমা
- কুমিল্লা জেলা: ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সমৃদ্ধ জনপদ
- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অতি ভারী বৃষ্টির শঙ্কা
- আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস আজ
- পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ কবে
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারা











