ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:৫০:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৩ এএম, ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য আজ (৮ জুন) ঢাকা জেলার ২২ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৭ জুন) গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট আট ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে সাভার পৌর এলাকাসহ ভাটপাড়া, জলেশ্বর, রাজাশন, কমলাপুর, বলিয়ারপুর, কোন্ডা, হেমায়েতপুর, ফুলবাড়িয়া, ব্যাংকটাউন, ব্যাংক কলোনি, গেন্ডা, ইসলামপুর, ফাল্গুনি হাউজিং, নয়ারহাট, আকরান, কালিয়াকৈর, গৌরীপুর, খেজুর বাগান এবং আশুলিয়া, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া উল্লেখিত সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।