ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:৫৯:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

আটকেপড়া সেই শিক্ষার্থীদের উদ্ধার করেছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৮ এএম, ১৯ জুন ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটের সুনামগঞ্জে ঘুরতে গিয়ে বন্যার কবলে আটকেপড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ ছাত্রছাত্রীসহ অন্যান্যদের সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ জুন) সকালে এ তথ্য জানিয়েছেন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

গত ১৪ জুন টাঙ্গুয়া হাওর ভ্রমণের জন্য সুনামগঞ্জে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১৯ জনসহ মোট ২১ শিক্ষার্থী। তাদের মধ্যে সাত জন নারী শিক্ষার্থী রয়েছেন। বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় তার সেখানে আটকা পড়েছিলেন।

এর আগে গত শুক্রবার (১৭ জুন) তাদের উদ্ধারের খবর পাওয়া যায়। তবে সেদিন উদ্ধারের পর সিলেটে আসার পথে আবার লঞ্চের ইঞ্জিন আবার বিকল হয়ে যায়। পরে তারা ছাতকে আটকা পড়েন। সেখান থেকে তাদের উদ্ধার করে সেনাবাহিনী।

আজ ক্ষুদে বার্তায় আইএসপিআর জানানো হয়, ২১ শিক্ষার্থীসহ আটকে পড়া আরও বেশ কয়েকজনকে সুনামগঞ্জের ছাতক থেকে উদ্ধার করা হয়েছে। তাদের সিলেটে আনা হচ্ছে।