ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৭:০৬:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

আত্মহত্যা করেছেন মডেল লরেন মেন্ডেস

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৮ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

আত্মহত্যা করেছেন মডেল লরেন মেন্ডেস

আত্মহত্যা করেছেন মডেল লরেন মেন্ডেস

আত্মহত্যা করেছেন তরুণ মডেল-অভিনেত্রী লরেন মেন্ডেস। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এই মডেল-অভিনেত্রী। তবে কেন, কি কারণে আত্মঘাতী হলেন তিনি এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

বিজ্ঞাপন দিয়ে সবার নজর কাড়েন তরুণ অভিনেত্রী লরেন মেন্ডেস। ‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’- এয়ারটেলের বিজ্ঞাপনে ব্যবহৃত এই সংলাপটি দিয়ে আলোচনায় আসেন লরেন।

টানা কয়েকটি বিজ্ঞাপনে কাজ করার মাধ্যমেই পরিচিত পান তিনি, আসেন আলোচনাতেও। এরপর তাকে ‘ঘোর’ শিরোনামে তপু খান ও কণার একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হতেও দেখা গেছে।

পাশাপাশি ‘তোমার পিছু ছাড়বো না’ শিরোনামের আরও একটি গানের মডেল হন। তাকে দেখা গিয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‌‘অমর প্রেম’-এ।

সর্বশেষ লরেন শুটিংয়ে অংশ নিয়েছিলেন সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ট্রল’ নাটকের শুটিংয়ে। গত ২৬ আগস্ট অপূর্ব, তাসনিয়া ফারিনদের সঙ্গে এ নাটকের শুটিং করেছিলেন তিনি।