আত্মীয়ের মরদেহ দেখতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ গেল ৪ নারীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক আত্মীয়ের মরদেহ দেখতে গিয়ে সড়কে ট্রাক চাপায় একই পরিবারের তিনজনসহ ৪ নারী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার মৃধাকান্দা এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- ময়না বেগম (৫০), তার ভাইয়ের স্ত্রী রাহেলা বেগম (৪০) ও ভাগ্নি সুফিয়া বেগম (৩০), সুফিয়ার আত্মীয় মালা বেগম (৪৬)। নিহতরা সকলে উপজেলার নয়নশ্রী গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে ময়না বেগমের ফুপুর মৃত্যুর সংবাদ পেয়ে তিনি ভাবি, ভাগ্নি ও আত্মীয় মালা বেগমকে নিয়ে ইজিবাইক করে দোহার উপজেলার খালপাড় এলাকার উদ্দেশ্যে রওনা হন। মৃধাকান্দা আসলে নবাবগঞ্জ থেকে একটি বালুবাহী ট্রাক এসে ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিন নারীর মৃত্যু হয়।
মালা বেগমকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে মালা বেগমের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাহানা আক্তার।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম