ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ০:৫৯:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

আদর করে খেতে দিতেন রোজ! বৃদ্ধার শেষযাত্রায় হাজির সেই গরু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ৭ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তাকে রোজ রুটি খাওয়াতেন এক বৃদ্ধা। ‘মা’ সম্বোধন করে মাথায় হাত বুলিয়ে দিতেন। বৃদ্ধার শেষযাত্রায় সঙ্গী হল সেই গরু। এমনই একটি ঘটনার ভিডিও সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। এ খবর প্রকাশ করেছে আনন্দবাজার অনলাইন। ভাইরাল হয়েছে ভিডিওটি, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ভিডিও থেকে স্পষ্ট নয়।
সেই ভিডিওতে দেখা গিয়েছে, এক বৃদ্ধার অন্তিমযাত্রা চলেছে রাস্তা ধরে। শববাহী গাড়িতে রয়েছে তার দেহ। শববাহী গাড়ির পিছন পিছন আসছেন তার আত্মীয়-পরিজনেরা। সেই শবযাত্রায় রয়েছে একটি গরুও। শববাহী গাড়ির একদম পিছনে হেঁটে যাচ্ছে সে। মাঝেমধ্যে মাথা নাড়িয়ে দেখছে এ দিক-ও দিক। সেই ভিডিওই ভাইরাল হয়েছে।
এক্স হ্যান্ডলের পোস্ট অনুযায়ী, বৃদ্ধা প্রতি দিন গরুটিকে রুটি খাওয়াতেন। আদরও করতেন। গরুটির উপর নাকি মায়া পড়ে গিয়েছিল তার। সম্প্রতি ওই বৃদ্ধার মৃত্যু হয়। আর তার শবযাত্রায় পা মিলিয়েছে সেই গরুটি।
‘ওক এমিনেন্ট’ নামে এক্স হ্যান্ডল থেকে গত ৩ জানুয়ারি পোস্ট করা ভিডিওতে ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় তিন লক্ষ বার দেখা হয়েছে ভিডিওটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিওটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘জীবজন্তুরাও ভালবাসতে জানে।’’ 
অন্য এক জন লিখেছেন, ‘‘কী আনুগত্য। ভিডিওটি দেখে আমার চোখে জল চলে এল।’’

সূত্র: আনন্দবাজার অনলাইন