আদালতের কাঠগড়ায় অঝোরে কাঁদলেন পরীমনি
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৫ পিএম, ১৯ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সদা হাস্যোজ্জ্বল ও উৎফুল্ল চিত্রনায়িকা পরীমনির আকাশে এখন ঘন কালো মেঘের ঘনঘটা। মাদক মামলায় গ্রেপ্তার হয়ে আদালতের নির্দেশে গত ১৩ আগস্ট থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দি। ইতোমধ্যে দুই দফায় তার জামিন শুনানি হলেও জামিন মেলেনি। উল্টো বৃহস্পতিবার নায়িকাকে আরও এক দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
এদিন পরীমনিকে সকাল ৯টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) হাজির করা হয়। তার জামিন ও রিমান্ড শুনানি শুরু হয় বেলা ১১টা ৪৫ মিনিটে। এ সময় কাঠগড়ায় উঠেই নীরবে কাঁদতে শুরু করেন পরীমনি। কোনো আওয়াজ নয়, শুধু বারবার তাকে হাত দিয়ে চোখের পানি মুছতে দেখা যায়।
কিন্তু তার সেই কান্নায় মন ভেজেনি বিচারকের। নায়িকার জামিন আবেদন বাতিল করে তাকে আরও এক দিন রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন তিনি। বনানী থানায় মাদকদ্রব্য আইনে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা গত ১৬ আগস্ট তৃতীয় দফায় পরীমনির পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
তবে শুধু বৃহস্পতিবার নয়, এর আগে গত ১০ আগস্ট রিমান্ড শুনানির সময়ও অঝোরে কেঁদেছিলেন চিত্রনায়িকা পরীমনি। সেবারও তার কান্নায় মন গলেনি বিচারকের। তাকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল। সেদিন আদালত থেকে বের হয়ে তিনি চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। বলেছিলেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
গত ৪ আগস্ট পরীমনিকে তার বনানীর বাসা থেকে বিপুল মাদকসহ আটক করে র্যাব। ওই দিনই তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়। সেই মামলায় আদালতের নির্দেশে গত ১৩ আগস্ট থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন পরীমনি। কারা সূত্রে খবর, সেখানে অনেকটা নীরবে, বই পড়ে, শুয়ে বসে সময় কাটছে এই অভিনেত্রীর।
-জেডসি
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










