ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১১:২০:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা

আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট: ১০:৫৩ পিএম, ২৯ জুন ২০১৫ সোমবার

imagesস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে অনিতা রানী (৪৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশহর গ্রামে এ ঘটনা ঘটে। অনিতা রানী ওই গ্রামের গোপাল চন্দ্রের স্ত্রী। স্থানীয়রা জানান, রাতে বাড়ির টিভি সেটে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে গুরুতর আহত হন অনিতা রানী। দ্রুত তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুস সালাম শেখ উইমেননিউজকে বলেন, অনিতা রানীকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। ৩০.০৬.২০১৫