ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৫:০৩:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

আধারকার্ড ও পাসপোর্টেও নাম বদলে ফেলছেন কিয়ারা!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩২ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

‘কবীর সিং’ ছবির নায়িকা কিয়ারা আদবানী, বলিউডে পা রাখার আগেই আলিয়া নাম বদলে কিয়ারা করে নিয়েছিলেন। তবে এবার নাকি আধারকার্ড ও পাসপোর্টেও নিজের নাম বদলে ফেলতে চলেছেন।

কিয়ারা বলেন, যখন আমাকে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার বিমান ধরতে হয়, তখন বিমানবন্দরে পাসপোর্ট, সহ অন্যান্য তথ্য দেখে চেকিংয়ের দায়িত্বে থাকা অফিসার প্রশ্ন করেন, আপনি কিয়ারা নন? তো এতে ভীষণই সমস্যা হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে নামের জন্য আজকাল সমস্যা হচ্ছে। তাই খুব শীঘ্রই আমি আমার আধার, পাসপোর্টে নাম পরিবর্তন করতে চলেছি। তবে আলিয়া নামটাকে একেবারে মুছে ফেলব এমনটাও নয়, মিডল নেম হিসাবে এটাকে রেখে দেব। বাকিটা সব জায়গায় কিয়ারা আদবানীই থাকবে।

প্রসঙ্গত, এর আগে আলিয়া থেকে কিয়ারা হওয়ার রহস্যের কথা জানাতে অভিনেত্রী বলেছিলেন, আমি চাইনি, আলিয়া ভাটের সঙ্গে দর্শকরা আমাকে গুলিয়ে ফেলুক। তাই নাম বদল করেছিলাম। আমাকে সালমান খান পরামর্শ দিয়েছিল নাম বলদাতে!

কিয়ারা আরো বলেন, আনজানা-আনজানি সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া নিজের পরিচয় দিয়েছিল কিয়ারা নামে। তখনই ভাবি, আমার যদি একটা মেয়ে থাকত তা হলে ওর নাম রাখতাম কিয়ারা। কিন্তু সবার আগে নিজের নাম দেয়া প্রয়োজন ছিল। তাই নিজের নাম রাখলাম কিয়ারা।

উল্লেখ্য,খুব শীঘ্রই কিয়ারা আদবানীকে দিলজিৎ দোসাঞ্ঝের বিপরীতে ‘গুড নিউজ’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে কিয়ারা, দিলজিৎ ছাড়াও দেখা যাবে অক্ষয় কুমার, কারিনা কাপুরকে।

-জেডসি