আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৯ কাল শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১০ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার
ছবি : সংগ্রহ করা
আগামীকাল বৃহস্পতিবার রাজধানীতে শুরু হচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৯’। নয়দিনব্যাপী উৎসব চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।
উৎসব আয়োজন করছে রেইনবো চলচ্চিত্র সংসদ। গত সাতাশ বছর ধরে এই উৎসবের আয়োজন করে আসছে সংগঠনটি। এবারের উৎসবের মূল শ্লোগান নির্ধারণ করা হয়েছে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ ’।
এবারের উৎসবে প্রদর্শনের জন্য ৭২টি দেশের ২২০টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। ইতেমধ্যে ছবিগুলো উৎসবে প্রদর্শের জন্য সেন্সর বোর্ডের অনুমোদন নেওয়া হয়েছে। রেইনবো চলচ্চিত্র সংসদ এ সব তথ্য জানায়।
নির্বাচিত চলচ্চিত্রগুলো কয়েকটি সেশনে প্রদর্শিত হবে। সেশনগুলো হচ্ছে , এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্টোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেসন ফিল্ম, স্প্রিরিচুয়াল ফিল্মস, ইনপিপেন্ডট ফিল্ম এবং উইমেন্স ফিল্মস। নগরীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন ও প্রধান মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেস মিলনায়তন এবং ব্লকবাষ্টার সিনেমায় উৎসবে ছবিগুলো প্রদর্শন করা হবে।
উৎসব উপলক্ষে প্রতিবারের মতো এবারও ১১ ও ১২ জানুয়ারি রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেস মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘উইমেন্স ফিল্ম মেকারস কনফারেন্স ’। এতে আন্তর্জাতিক নারী চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বরা অংশ নেবেন। ৬০টি দেশ থেকে উৎসবে যোগ দেবেন সম্মানিত নাগরিকবৃন্দ, আন্তর্জাতিক খ্যাতিমান চলচ্চিত্রকার, সাংবাদিক, চলচ্চিত্র সমালোচকরা। থাকবেন রেইবো ও অন্যান্যা চলচ্চিত্র সংসদের সদস্যরা।
আয়োজক প্রতিষ্ঠান থেকে জানানো হয়, সারাবিশ্বেই নারীদের অবস্থান পরিবর্তন ঘটছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও নারীদের সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটছে। এসব বিষয়ে তথ্যাবলী উৎসবে উপস্থাপিত হবে। এই উদ্দেশে এবারের উৎসবে পঞ্চমবারের মতো নারী চলচ্চিত্র নির্মাতারা অংশ নিচ্ছেন।
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম