আন্তর্জাতিক বাজারে চিনির দর বাড়ছেই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ৮ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক বাজারে চিনির দর ব্যাপক বেড়েছে। শুক্রবার (৭ জুলাই) ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) খাদ্যপণ্যটির দাম আরেক ধাপ ঊর্ধ্বমুখী হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, গত সপ্তাহে বিশ্ববাজারে চিনির মূল্য ৬ দশমিক ২ শতাংশ কমেছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে ভোগ্যপণ্যটির বাজার। ইতোমধ্যে চলতি সপ্তাহে চিনির দর ৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
আলোচ্য কার্যদিবসে আইসিইতে আগামী অক্টোবরের অপরিশোধিত চিনির দাম বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৩ শতাংশ। প্রতি পাউন্ডের দর স্থির হয়েছে ২৩ দশমিক ৭৯ সেন্টে। আগের কর্মদিবসে যা ছিল ২৩ দশমিক ৬৩ সেন্টে।
একই কর্মদিবসে আগামী আগস্টে সাদা চিনির চুক্তি মূল্য বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম নিষ্পত্তি হয়েছে ৬৬৯ ডলার ৮০ সেন্টে। আগের দিন যা ছিল ৬৫৮ ডলার ৮০ সেন্টে।
বিক্রেতারা বলছেন, বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে আখ মাড়াই বাড়ছে। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়াতে পারে তারা। মূল্য পুনরুদ্ধারের পরিসর যা সীমিত করে দিতে পারে। এতে লাভ কম হতে পারে।
এছাড়া মার্কিন ডলারের বিপরীতে ব্রাজিলিয়ান রিয়ালের মান কমেছে। চিনি বিক্রি করে দেশটির মুনাফা কমার অন্যতম কারণও এটি।
তবে এখন বৈশ্বিক বাজারে সরবরাহ কম রয়েছে। কারণ, বিশ্বের শীর্ষ উৎপাদন অঞ্চলগুলোতে চলতি অর্থবছরে উৎপাদন ব্যাহত হয়েছে। যে জন্য বৈরি আবহাওয়া দায়ী। ফলে সাম্প্রতিক সময়ে চিনির দাম বাড়তি আছে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা









