আন্তর্জাতিক মাতৃভাষা পদক ২০২৫ পাচ্ছেন যারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৩ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
দেশি ও বিদেশি দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৫ এর জন্য মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
ব্যক্তি হিসেবে পদক পাচ্ছেন ভাষাবিজ্ঞানী অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা ও অনুবাদক জোসেফ ডেভিড উইন্টার।
প্রতিষ্ঠান হিসেবে পদক পাচ্ছে বাংলাদেশ দূতাবাস প্যারিস।
আজ রোববার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ভূমিকা রাখায় ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসাকে এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেওয়া হচ্ছে।
পদকের জন্য মনোনীত জোসেফ ডেভিড উইন্টার রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলি অনুবাদ করেছেন এবং বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ ও প্রসারে ভূমিকা রেখেছেন।
অপরদিকে, মহান ভাষা আন্দোলনের ইতিহাসকে কেন্দ্র করে ২১শে ফেব্রুয়ারিকে ইউনেসকোর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকা পালন করায় বাংলাদেশ দূতাবাস প্যারিসকে মনোনীত করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, মাতৃভাষার চর্চা, সংরক্ষণ, বিকাশ ও গবেষণা ইত্যাদি ক্ষেত্রে অনন্য সাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ দেশি ও বিদেশি ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থাকে 'আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক' ও 'আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক' দেয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।
পদকের সংখ্যা ৪টি, জাতীয় ক্ষেত্রে ২টি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা হিসেবে ২টি। পদক হিসেবে ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং ৪ লাখ টাকা বা সমমূল্যের ডলার দেওয়া হয়।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মনোনীতদের হাতে পদক তুলে দেবেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের ইউনেসকো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেয়।
এ বছর বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতিদানের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ২১শে ফেব্রুয়ারি দুপুর তিনটায় ইউনেসকো আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে শুভেচ্ছা দেবেন।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ











