ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৪:০৭:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

আফগানিস্তানে ‍তুষারধসে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৬ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

আফগানিস্তানে ‍তুষারধসে নিহত ২১

আফগানিস্তানে ‍তুষারধসে নিহত ২১

আফগানিস্তানের মধ্যাঞ্চলের দাইকুন্ডি প্রদেশে বেশ কয়েকটি তুষারধসের ঘটনায় কমপক্ষে ২১ ব্যক্তি নিহত হয়েছেন বলে শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ তামিম আজিমি জানান, বৃহস্পতিবারের এ দুর্ঘটনায় ১০ জন আহত হওয়ার পাশাপাশি সাতজন নিখোঁজ রয়েছেন।

নিহত ২১ জনের সবাই দুটি পরিবারের সদস্য জানিয়ে আজিমি আরও বলেন, তুষারধসে কমপক্ষে ৫০টি ঘর ধ্বংস হয়ে গেছে।

তিনি জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে। ঠান্ডা আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ওই এলাকার বেশির ভাগ মহাসড়ক ভারী তুষারপাত ও তুষারধসের ভয়ের কারণে কয়েক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে।

আফগানিস্তানের শীতের মৌসুম কঠোর হয়। দেখা দেয় ভারী তুষারপাত, তুষারধস ও আকস্মিক বন্যা। বৃহস্পতিবারের দুর্ঘটনা মিলিয়ে গত দুই মাসে দেশটিতে তুষারধস ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। সেই সাথে অনেকে আহত হয়েছেন। আর শীত শুরু হওয়ার পর থেকে আকস্মিক বন্যায় ২ হাজার ৪০০ বাড়ি ভেসে গেছে।