আফগান নারী ফুটবল দলের নব জাগরণ
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো শরণার্থী হিসেবে মাঠে নামতে যাচ্ছে আফগান নারী ফুটবল দল। আগামী ২৩ থেকে ২৯ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হবে চার জাতির ফিফা ইউনাইটস: উইমেনস সিরিজ। যেখানে আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত ছাড়াও চাঁদ, লিবিয়া ও নবগঠিত আফগান নারী শরণার্থী দল অংশ নেবে।
সম্প্রতি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। রাউন্ড রবিন ফরম্যাটে হবে এই প্রতিযোগিতা, যেখানে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে।
২০১৮ সাল থেকে আফগানিস্তান নারী ফুটবল দল আনুষ্ঠানিক কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নেয়নি। ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর নারীদের খেলাধুলায় অংশ নেওয়া নিষিদ্ধ করে তালেবান। এরপর নিরাপত্তাহীনতার কারণে অনেক নারী ফুটবলার দেশ ছাড়েন। ফিফার উদ্যোগেই তাদের নিয়ে গঠিত হয়েছে এই শরণার্থী দল।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, 'সব নারীর জন্য ফুটবলে অংশ নেওয়ার সুযোগ তৈরি করাই ফিফার লক্ষ্য। প্রীতি ম্যাচগুলো কেবল প্রতিযোগিতা নয় বরং বিশ্বের নারীদের জন্য আশা ও অগ্রগতির প্রতীক।'
তালেবান ক্ষমতা নেওয়ার আগে আফগানিস্তানে চুক্তিবদ্ধ নারী ফুটবলারের সংখ্যা ছিল ২৫। তাদের অধিকাংশ বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। শরণার্থী নারী দল গঠনে সিডনি, লন্ডনসহ বিভিন্ন দেশে প্রতিভা অন্বেষণের ক্যাম্প আয়োজন করে ফিফা।
এসব ক্যাম্প থেকে বাছাই করে গঠন করা হয়েছে ২৩ সদস্যের দল। কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক স্কটিশ আন্তর্জাতিক ফুটবলার পলিন হ্যামিল। পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন সাবেক আফগান ফুটবলার ও নারী অধিকারকর্মী খালিদা পোপাল।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী






