আফ্রিকায় ১০ কোটি ছেলেমেয়ে স্কুলে যায় না
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
আফ্রিকায় ১০ কোটি ছেলেমেয়ে স্কুলে যায় না
আফ্রিকান ইউনিয়নের (এইউ) শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন বিষয়ক কমিশনার মোহাম্মাদ বেলহোসিন বৃহস্পতিবার বলেছেন, আফ্রিকাজুড়ে ৫ থেকে ১৯ বছর বয়সী প্রায় ১০ কোটি ছেলেমেয়ে সামাজিকভাবে সমন্বয় না থাকার কারণে স্কুলে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। খবর সিনহুয়ার।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এইউ সম্মেলন চলাকালে বেলহোসিন সাংবাদিকদের বলেন, এসব শিশু ও তরুণ সকল দিক থেকে চরম ঝুঁকির মুখে রয়েছে। কারণ, তারা সহজেই সন্ত্রাসী গোষ্ঠী, মাদক ব্যবসায়ী এবং মানব পাচারকারী চক্রের দ্বারা পরিচালিত হতে পারে।
তিনি আরো বলেন, তাদের অনেকে অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়তে পারে বা আফ্রিকার বিভিন্ন দেশে বা এ মহাদেশের বাইরে চলে যেতে পারে।
তিনি বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে এসব শিশু ও যুবককে সহায়তা করার প্রয়োজনীয়তার উপর এবং তাদের আত্ম কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর জোর দেন।
কমিশনার স্বীকার করেন, আফ্রিকা মানসম্পন্ন শিক্ষা প্রদানে নানা ধরনের অসুবিধাসর মুখোমুখী হয়। বিশেষকরে নিচের স্তরের শিক্ষা প্রদানের ক্ষেত্রে। যার ফলে সাব-সাহারান আফ্রিকার ১০ শিশুর ৯জনই ১০ বছর বয়সের মধ্যে একটি সাধারণ পাঠ্য পড়তে এবং বুঝতে অক্ষম রয়ে গেছে।
২০৩০ সাল নাগাদ সার্বজনীন শিক্ষা কভারেজ অর্জনের জন্য আফ্রিকায় প্রায় ৯০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন উল্লেখ করে তিনি তহবিল ঘাটতি মেটাতে এ মহাদেশকে সহায়তায় এগিয়ে আসার জন্য বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন।
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল











