আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা
খেলাধুলা প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
ফুটবলের আরেক সংস্করণ প্রথম সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ। একই আসরে ছেলেরা না পারলেও চ্যাম্পিয়ন ট্রফি জিতে ইতিহাস গড়ে দেশে ফিরেছে মেয়েরা।
গতকাল সন্ধ্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ঢাকায় ফেরে সাবিনা খাতুনের দল। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চ্যাম্পিয়ন মেয়েদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা।
বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হয়ে ছাদখোলা বাসে যাত্রা করেন সাবিনারা। আগের দু’বার ঠিক এভাবেই ছাদখোলা বাসে করে শহর প্রদক্ষিণ করেছিল সাবিনা খাতুনের দল। অবশ্য সেটা ছিল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর। এবার সাবিনার নেতৃত্বেই লাল-সবুজের মেয়েরা জিতেছে ফুটসাল টুর্নামেন্টের ট্রফি।
ছাদখোলা বাসে করে সাবিনাদের আনন্দ ছিল দেখার মতো। চ্যাম্পিয়ন ট্রফি ঘুরে ঘুরে দলের সব খেলোয়াড়ের হাতে শোভা পাচ্ছিল। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটসাল দলের ইরানি কোচ ও ম্যানেজার।
বিমানবন্দর থেকে সাবিনা খাতুন-কৃষ্ণা রানী সরকারদের ছাদখোলা বাসে করে নিয়ে যাওয়া হয় রাজধানীর হাতিরঝিলে।
সেখানে এম্ফি থিয়েটারে জাতীয় নারী ফুটসাল দলকে সংবর্ধনা দেওয়া হয়। তবে চ্যাম্পিয়ন ফুটসাল দলকে সংবর্ধনা দেওয়া হলেও আগের সাফের শিরোপা জিতে বোনাস না পাওয়ার বেদনা ঠিকই ছিল সাবিনাদের।
প্রথম সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী দুই বিভাগেই অংশ নেয় বাংলাদেশ। পুরুষ দল সাত দেশের মধ্যে পঞ্চম হয়েছে। ছয় ম্যাচের দু’টিতে জিতে ও এক ম্যাচ ড্র করে ৭ পয়েন্ট পায় ছেলেরা।
নারী বিভাগে সাবিনারা ছয় ম্যাচের পাঁচটি জিতেছে এবং একটি ড্র করে ১৬ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। নারী ফুটবলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার পরপর দুইবারের চ্যাম্পিয়ন।
এবার নারী ফুটসালেও দক্ষিণ এশিয়ার সেরা হয়েছে লাল-সবুজের মেয়েরা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








