ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৫:৪০:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

আবারও জাতীয় পুরস্কার পেলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৪ এএম, ২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার

অভিনেত্রী কঙ্গনা রানাউত

অভিনেত্রী কঙ্গনা রানাউত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত মাত করে দিলেন চারদিক। ‘মনিকর্ণিকা’ এবং ‘পঙ্গা’ সিনেমা দু’টির জন্য কঙ্গনা জাতীয় পুরস্কার পেলেন। তার ঝুলিতে এর আগেও জাতীয় পুরস্কার উঠেছে। এবার একই সঙ্গে পেলেন দুটি সিনেমায় অভিনয়ের জন্য।

একই অনুষ্ঠানে দাদাসাহেব ফালকে পুরস্কার উঠল দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের হাতে।

অন্য দিকে ‘ভোঁসলে’ এবং ‘অসুরন’ ছবির জন্য এ বছরের সেরা অভিনেতার তকমা পেলেন যথাক্রমে বলি তারকা মনোজ বাজপেয়ী এবং দক্ষিণী অভিনেতা ধনুষ। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হল ৬৭তম জাতীয় পুরস্কার প্রদান পর্ব।

সেরা হিন্দি ছবির পুরস্কার ‘ছিঁছোড়ে’-র পরিচালক নীতিশ তিওয়ারির ঝুলিতে। ছবিতে অভিনয় করেছিলেন প্রয়াত সুশান্ত সিংহ রাজপুত। 

পুরস্কার নিতে গিয়ে তার কথা মনে পড়ে গিয়েছে নীতিশের। তাকে স্মরণ করে বললেন, আজ সুশান্তের কথা খুব মনে পড়ছে। তিনি এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। এই পুরস্কার তাকেই উৎসর্গ করলাম।

‘কেসরি’ ছবির ‘তেরি মিট্টি’ গানটির জন্য সেরা গায়কের জাতীয় পুরস্কার ছিনিয়ে নিয়েছেন বি প্রাক। সেরা বাংলা ছবির শিরোপা সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামী’র। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘জ্যেষ্ঠপুত্র’-এর সঙ্গীত পরিচালনা ও মৌলিক চিত্রনাট্যও নাম লিখিয়েছে সেরার তালিকায়। 

সূত্র: আনন্দবাজার