আবারও ফিল্মফেয়ার পেলেন জয়া আহসান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
আবারও ফিল্মফেয়ার পেলেন জয়া আহসান
আবারও ফিল্মফেয়ার পেলেন জয়া আহসান। অভিনেত্রী হিসেবে এপার বাংলার মতো ওপারেও সমান জনপ্রিয় তিনি। দ্বিতীয়বারের মতো টালিউডের ফিল্মফেয়ার পুরস্কারের পেলেন দুই বাংলার নন্দিত এই অভিনেত্রী। ২০১৯ সালের টালিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’–এর জন্য ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারে সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।
বুধবার রাতে জমজমাট আয়োজনে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কলকাতার বাংলা সিনেমাগুলো থেকে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় জয় ফিল্মফেয়ার পুরস্কার (বাংলা) ২০২০।
ফিল্মফেয়ার পুরস্কারকে বলা হয় ভারতের অস্কার! ২০১৮ সালে ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’ হিসেবে জনপ্রিয় ও সমালোচক দুই ক্যাটাগরিতেই ‘বিসর্জন’-এর জন্য মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান। সেবার জনপ্রিয় ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেন তিনি।
এবারে প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জনপ্রিয় ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার জিতেছেন স্বস্তিকা মুখার্জী (শাহ জাহান রিজেন্সী) এবং শুভশ্রী গাঙ্গুলী (পরীণিতা)। শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘ভিঞ্চি দা’। শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার পেয়েছেন ‘জ্যেষ্ঠপুত্র’র নির্মাতা কৌশিক গাঙ্গুলী।
এর আগে গত সোমবার প্রকাশ করা হয় মনোনীতদের নাম। এতে রাইমা সেন (তারিখ), সোহিনী সরকার (ভিঞ্চি দা), শুভশ্রী গাঙ্গুলি (পরিণীতা) ও ঈশা সাহার (সোয়েটার) সঙ্গে শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) বিভাগে জয়া মনোনয়ন পান ‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমার জন্য।
মনোনয়নে শ্রেষ্ঠ সিনেমার তালিকায় ছিল ‘গুমনামি’, ‘কণ্ঠ’, ‘মিতিন মাসি’, ‘পরিণীতা’, ‘সাঁঝবাতি’ ও ‘ভিঞ্চি দা’।
শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে মনোনয়ন পান বীর চ্যাটার্জি, দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল








