ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৭:৩৯:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

আবারও মেহেদি হাতে বার্তা দিলেন পরীমনি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় জামিন পেয়ে গত ১ সেপ্টেম্বর কারামুক্ত হয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি। সেদিন মেহেদি দিয়ে তার হাতে লেখা ছিল, ‘ডোন্ট লাভ মি বিচ’। 

আজ বুধবার আদালতে হাজিরা দিতে এসে মেহেদি রাঙা হাতে আবারও বার্তা দিলেন পরীমনি। আজ সকালে আদালতে হাজিরা দিতে যান এই অভিনেত্রী। ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময়ের সময় মেহেদি দিয়ে তার হাতে লেখা দেখা যায়-‘ফাক মি মোর’।

আগেরবারের মতোই এবারের লেখাটিও নজর কেড়েছে সবার। হচ্ছে সমালোচনাও। পরীর ঘনিষ্টজনরা জানিয়েছেন, এ লেখায় তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন। তবে কাকে কি উদ্দেশ্যে সেই চ্যালেঞ্জ তা জানা যায়নি।

অপরদিকে, এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ অক্টোবর দিন ধার্য করেন।

এর আগে ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কারামুক্তি হন পরীমনি।

উল্লেখ্য, ২০১৪ সালে বিনোদন জগতে ক্যারিয়ার শুরু করা পরীমনি এ পর্যন্ত ৩০টি সিনেমা ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন। পিরোজপুরের মেয়ে পরীমনিকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন প্রযোজক রাজ।