আবারো নববধূ রূপে শাওন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ২৯ নভেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
প্রয়াত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী বিয়ের সাজে হাজির হয়ে আলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ধরণের জল্পনা-কল্পনা। কারণ বেশ কিছুদিন আগেই নন্দিত এই লেখকের প্রাক্তন স্ত্রী গুলতেকিন খান বিয়ে করে আলোচনায় আসেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি আফতাব আহমেদকে বিয়ে করেছেন তিনি। বিষয়টি এখনও আলোচনায় আছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করেছিলেন মেহের আফরোজ শাওনকে নিয়ে। তিনিও কী একই পথ বেঁছে নেবেন- এই ধরণের আলোচনা প্রায়ই শোনা যাচ্ছিল। এবার সেই আলোচনা উস্কে উঠল।
মূলত শাওনের ফেসবুকে আপলোড করা ছবি থেকেই এই আলোচনা। গতকাল বিয়ের সাজের একটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে রবীন্দ্রসংগীতের কয়েকটি লাইন জুড়ে দেন তিনি। ‘ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি/ চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী/ কেহ জানিবে না মোর গভীর প্রণয়/ কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।/ আপনি আজিকে যবে শুধাইছ আসি/ কেমনে প্রকাশি কব কত ভালোবাসি।’ গানের এই লাইনগুলো ভক্তদের মনে নতুন প্রশ্ন জাগিয়েছে।
জানা যায়, একটি ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছিলেন শাওন। জাহিদ খান ম্যাকওভারের ফেসবুক পেজেও ছবিটি শেয়ার করা হয়েছে। ম্যাকওভার জাহিদ খান ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আবারো নববধূ রূপে মেহের আফরোজ শাওন।’ তার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করায় শাওনের প্রতি কৃতজ্ঞতাও জানান জাহিদ। ছবিগুলো তুলেছেন এম এইচ বিপু।
হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকে অভিনয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন মেহের আফরোজ শাওন। এরপর একেএকে বেশকিছু জনপ্রিয় প্যাকেজ এবং ধারাবাহিক নাটকে অভিনয় করেন। অভিনয় করেছেন বেশ ক’টি চলচ্চিত্রে। এক সময় অভিনেত্রী থেকে নির্মাতা হন শাওন। নয়া রিক্সা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গ, এভারেস্ট জয়, অসময়ে, বিভ্রম, ইত্যাদি নাটক ছাড়াও নির্মাণ করেন ‘কৃষ্ণপক্ষ’ নামের একটি চলচ্চিত্র।
-জেডসি
- এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট
- এবার হামলা বন্ধের ঘোষণা দিল ইরান
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ











