ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ০:৫৭:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

আবারো সিএমএইচে ভর্তি রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৯ এএম, ২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্টপোষক রওশন এরশাদ আবারও গুরুতর অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।

গত (২৩ অক্টোবর) শনিবার তাকে সিএমএইচে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে এ খবর জানা গেছে।

রওশন পুত্র সাদ এরশাদ গণমাধ্যমকে বলেন, ‘মা বর্তমানে আইসিউইতে রয়েছেন। এক দিকে তার বয়স হয়েছে, অন্যদিকে তার শারীরিক নানা সমস্যাও রয়েছে। চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া হবে। এ জন্য চিকিৎসকদের সঙ্গে আলোচনা অব্যাহাত রয়েছে।’

অপর এক সূত্র জানিয়েছে, রওশন এরশাদের অক্সিজেন লেভেল ধীরে ধীরে কমে যাচ্ছে। এছাড়া পাকস্থলীতে গ্যাসের সমস্যাসহ রয়েছে নানা রোগ। তিনি অনেক আগে থেকেই একা চলাফেরা করতে পারছেন না।