আবার বিয়ে করলেন সালমা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
আবার বিয়ে করলেন সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। গত ৩১ ডিসেম্বর লোকগানের জনপ্রিয় এই শিল্পী পারিবারিকভাবে বিয়ে করেন ময়মনসিংহ হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরে সাগরকে। যিনি ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট। বর্তমানে লন্ডনে ‘বার অ্যাট ল’ করছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ঘনিষ্ঠ সংবাদকর্মীদের ডেকে সালমা তার দ্বিতীয় বিয়ের খবর জানান। তিনি বলেন, ‘প্রেম নয়, দুই পরিবারের দেখাদেখির ভিত্তিতে বিয়ে হয়েছে।’
৩১ ডিসেম্বর সালমার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তার স্বামী সানাউল্লাহ নূরে সাগর আবার ফিরে গেছেন লন্ডনে। সালমা জানান, চারমাস পর তার স্বামী ‘বার অ্যাট ল’ শেষ করে দেশে ফিরবেন।
লালনকন্যা খ্যাত এই কণ্ঠশিল্পী বলেন, ‘আমার স্বামী দেশে ফিরলে বিয়ের সংবর্ধনার আয়োজন করব, তখন সবার দোয়া নেব।’
সালমা বলেন, ‘বিয়ের আগে আমি স্বামীর সাথে কথা বলেছি। শুনেছি, আমার গান পছন্দ করে কি না! এতে তার কোনো আপত্তি নেই। তার পরিবারের সাথেও আলাপ করেছি। তাদের মধ্যেও আমার গান নিয়ে আগ্রহ দেখেছি। সে নিজেও আবার বাবার সাথে কথা বলেছে।’
সালমা মনে করেন, পরষ্পর একসাথে থাকতে হলে দুজনের মধ্যে বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধাবোধ থাকা দরকার। এই সবকিছুর সমন্বয় হলে দাম্পত্য জীবন সুখের হয়। এসবগুলো সালমা তার স্বামী সাগরের মধ্যে দেখেছেন।
কুষ্টিয়ার মেয়ে মৌসুমি আক্তার সালমা সংগীত রিয়্যালিটি শো ‘ক্লোজআপ– তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় সিরিজের বিজয়ী ছিলেন। এরপর কয়েকটি লোকগীতি দিয়ে সালমা সারাদেশে ব্যাপক পরিচিতি পান। ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেন সালমা।
শিবলী সংগীত পরিবারের ছেলে হলেও পিতার উত্তরসূরি হিসেবে রাজনীতিতে যুক্ত হন। ২০১২ সালে ১ জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম। সাংসারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের ২০ নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়। সালমার মেয়ে স্নেহা তার বাবা শিবলীর কাছে থাকে বলে জানা যায়।
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি







