আমাকে এতিম করে, তারাই সান্ত্বনা দেয়: আনারকন্যা ডরিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ২০ জুন ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
কলকাতায় নৃশংস হত্যার শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেছেন, যারা আমার বাবাকে হত্যা করেছে, তারাই আবার সান্ত্বনা দেয়-তোমার পাশে আছি। ওরা আমাকে এতিম করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বাবার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন বলে কথা দিয়েছেন। বাবা নিখোঁজ হওয়ার পর থেকে আমি কাউকে দোষারোপ করিনি। শুধু বাবা হত্যার বিচার চেয়েছি।
বুধবার (১৯ জুন) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঝিনাইদহ-কুষ্টিয়া হাইওয়ে সড়কের রঘুনাথপুর বাজারে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মুমতারিন ফেরদৌস ডরিন আরও বলেন, ‘আমি কাউকে সন্দেহ করিনি। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তাদের নামও আমি বলিনি। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করেছে। আমার বাবার নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে প্রশাসন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু চাচাকে আটক করেছে। আমি তো কারও নাম বলিনি। তাহলে কেন এখন বলা হচ্ছে, তাদের ফাঁসানো হচ্ছে? আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন আমার বাবার হত্যার বিচার করবে।’
মানববন্ধনে বক্তারা দাবি করেন, তাদের ধারণা, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এমপি আনারকে হত্যা করা হয়েছে। এ হত্যায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিবুল ইসলাম মন্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, জেলা পরিষদের সাবেক সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, আওয়ামী লীগ নেতা রাশেদ সমশের প্রমুখ।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী











