আমি অভিনয় না পারলে তুমিও পরিচালনা পারো না : কৌশানি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৪ পিএম, ৬ আগস্ট ২০২৩ রবিবার
নির্মাতা রাজ চক্রবর্তীর হাত ধরে টলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের। প্রথম সিনেমার হিরো বনি সেনগুপ্তকেই করে নিয়েছেন নিজের ভালোবাসার মানুষ। ক্যারিয়ারে ৮ বছরের জার্নি পেরোলেও এখনো তাকে অভিনয় নিয়ে খোঁটা শুনতে হয়।
এবার সমালোচকদের একহাত নিলেন নায়িকা। সম্প্রতি টিভিনাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পুঞ্জীভূত ক্ষোভ উগরে দেন কৌশানি।
তিনি বলেন, ‘আমি সুপারঅনেস্ট। আমার মনে হয় না ইন্ডাস্ট্রিতে আমার থেকে সৎ কেউ আছে। আমি মুখের ওপর সত্যটা বলে দিই। তাই হয়তো অনেকের আমায় পছন্দ না।’
তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনক বাংলা ইন্ডাস্ট্রিতে এখনো এই ব্যাপারটা রয়েছে যে, ও যদি কমার্শিয়াল ছবি করে, তবে ওকে এই রকমেরই চরিত্রই দিতে হবে। তুমি যদি সুযোগ না দাও, বিশ্বাস না করো, তাহলে কীভাবে আমায় জাজ করছ তুমি?’
সমালোচকদের প্রতি পাল্টা কটাক্ষ করে কৌশানি বলেন, ‘যারা বলে কৌশানি অভিনয় পারে না, সেই সব পরিচালকের কাছে পাল্টা বলতে চাই, তোমরা কৌশানিকে সুযোগ দাওনি অভিনয়ের জন্য। সুযোগ না দিলে তুমি বলার কেউ নও যে আমি অভিনয় পারি কি না, তাহলে তুমিও পরিচালনা করতে পারো কি না সেটাও সন্দেহের।’
কৌশানি মুখোপাধ্যায়কে আগামীতে দেখা যাবে রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে। এতে মোহিনী মা চরিত্রে দেখা যাবে তাকে। প্রেমের ফাঁদে মেয়েদের ফাঁসিয়ে কীভাবে পাচার করা হচ্ছে তার হাড়হিম করা গল্প উঠে আসবে সিরিজটিতে।
অন্যান্য চরিত্রে আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, দেবাশিস মণ্ডল, জুন মালিয়া, পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, সায়নী ঘোষ প্রমুখ। ১১ আগস্ট থেকে জি ফাইভে প্রিমিয়ার হবে এই ওয়েব সিরিজ।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










