ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৭:১১:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

আমি কখনোই সিঙ্গেল থাকি না: স্পর্শিয়া

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। প্রত্যেক মানুষের জীবনে উত্থান পতন থাকেই। কিছু কিছু বিষয়ে হয়ে উঠেন আলোচিত-সমালোচিত। কিন্তু সে বিষয় নিয়ে খুব একটা ভাবেন না স্পর্শিয়া। তিনি মনে করেন উত্থান পতন সব মানুষের জীবনেই থাকে। সেগুলো মনে না রেখে নিজেকে নতুন করে সাজানোটাই শ্রেয় মনে করেন তিনি। মানুষের জীবনে পালা বদলের মত করে ঝড় ঝাপটা আসবেই, সুখ দুঃখ থাকে। কিন্তু সেগুলো নিয়ে মন খারাপ করে থাকলে জীবন তো আর চলবে না।

কিছুদিন আগেই গত হয়েছে ভালোবাসা দিবস। প্রত্যেক মানুষের জীবনেই ভালোবাসার মানুষ থাকে। প্রতিনিয়ত প্রেমে পড়ে মানুষ। সেদিক থেকে স্পর্শিয়া কখনো সিঙ্গেল থাকেন না বলে জানান তিনি।

তিনি বলেন, আমি কখনোই সিঙ্গেল থাকি না। আবার অন্যভাবে বলা যায়, ফিফটি-ফিফটি। মানে আমি কোনো প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে নেই। একটু হালকা-পাতলা প্রেম তো থাকেই জীবনে।

সবার জীবনে প্রেম থাকাটাই স্বাভাবিক কিন্তু তার সম্পর্কে বলতে নারাজ এই তরুণী। টাকা, ক্ষমতা আর ভালোবাসা; সবসময় লুকিয়ে রাখতে হয় বলে মনে করেন তিনি। যত লুকাবা তত বাড়বে। প্রেম করছি, স্বীকার করছি। অস্বীকার তো করছি না।

-জেডসি