আমি কী এখনো ভারতীয়?
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৯ এএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিক্ষোভে উত্তাল ভারত। পশ্চিমবঙ্গ, দিল্লির পর কর্নাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরুসহ বিভিন্ন স্থানে চলছে আন্দোলন। সে আন্দোলন রুখতে বিভিন্ন প্রদেশে কারফিউ জারি করা হয়েছে। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে।
দেশটির নাগরিকত্ব আইনের সমালোচনায় সরব ভারতীয় সেলিব্রেটিরা। দক্ষিণের জনপ্রিয় অভিনেতা কমল হাসান থেকে শুরু করে প্রিয়াংকা চোপড়া অনেকেই এআইনের বিরোধিতা করে ক্ষোভ জানিয়েছেন। এবার সেসব সেলিব্রেটির সঙ্গে যোগ দিলেন লাস্যময়ী বলিউড অভিনেত্রী ও প্রযোজক দিয়া মির্জা।
এক টুইটার বার্তায় তিনি মোদি সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন সদ্য পাস হওয়া আইন অনুযায়ী তিনি কি ভারতীয় কিনা!
টুইটে তিনি লেখেন– ‘আমার মা হিন্দু, জন্মদাতা বাবা খ্রিস্টান, আর যিনি লালন-পালন করেছেন তিনি একজন মুসলমান, তা হলে কি আমি ভারতীয়?’ ধর্ম দিয়েই যদি ভারতীয় না অভারতীয় প্রমাণ করতে হয়, তবে তিনি কোন সারিতে পড়ছেন? এমন প্রশ্ন ছুড়েছেন দিয়া। কারণ নাগরিকত্ব সনদে দিয়া মির্জা কোন ধর্মের অনুসারী তাই নাকি উল্লেখ নেই।
তিনি টুইটে লেখেন– ‘সরকারিভাবে আমার নামে যে কাগজপত্র আছে সেখানে আমার ধর্মের জায়গাটা ফাঁকা রয়েছে। তা হলে ভারতীয় প্রমাণ করতে কি আমার ধর্ম থাকতে হবে? আমি এটি কখনও করিনি, আশা করি ভবিষ্যতেও করব না।’
প্রসঙ্গত বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। এ আইন শুরু থেকেই মুসলিমবিরোধী আখ্যা পেয়েছে।
গত ১২ ডিসেম্বর গভীর রাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হয় বিলটি। বিতর্কিত এই আইন বাতিলের দাবিতে ভারতে দফায় দফায় বিক্ষোভ চলছে।
-জেডসি
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ











