আমি ভালবেসেছিলাম, কিন্তু সম্পর্কগুলো ব্যর্থ ছিল: স্বস্তিকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার
‘শাহজাহান রিজেন্সি’র একটি দৃশ্যে স্বস্তিকা।
শুক্রবার কোলকাতায় মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘শাহজাহান রিজেন্সি’। সৃজিতের ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে সরগরম ছিল ইন্ডাস্ট্রি। দর্শকরাও অপেক্ষায় ছিলেন। সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নায়িকা। তার অভিনয় প্রশংসিত হয়েছে সব মহলে।
কিন্তু সৃজিতের ছবিতে অভিনয় নিয়ে যে সব গসিপ হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় তার সপাট জবাব দিয়েছেন নায়িকা।
একটা সময় সৃজিত-স্বস্তিকার ব্যক্তিগত রসায়ন নিয়ে আলোচনা হত বিভিন্ন মহলে। এ ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। স্বস্তিকা-পরমব্রতর সম্পর্কও ছিল চর্চার বিষয়। সে কারণেই প্রাক্তনদের সঙ্গে স্বস্তিকার কাজ করা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তারই জবাব দিয়েছেন নায়িকা।
স্বস্তিকা নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ‘এই ছবিটা প্রাক্তনদের সঙ্গে কাজ করার বিষয় নয়। এটা এমন একটা চরিত্র যেটা কোনও অভিনেতা হয়তো সারা জীবনেও পাবেন না। এই চরিত্র পাওয়া মানে অভিনেতা হিসেবে একটা উচ্চতায় পৌঁছে যাওয়া।...আমি এই চরিত্র গ্রহণ করেছি এবং পারফর্ম করেছি। আমি জানতাম মিডিয়া এটা আমার প্রাক্তনদের সঙ্গে কাজ বলে ব্যাখ্যা করবে। এটা তো সত্যি, আমি ভালবেসেছিলাম। কিন্তু সেই সম্পর্কগুলো কাজ করেনি। কিন্তু অভিনেতা হিসেবে আমি ব্যর্থ নই।...মানুষ মনে রাখবেন একজন অভিনেতা হিসেবে, মনে রাখবেন পারফরম্যান্সের জন্য। এই ছবিটা সব কিছুর উত্তর দেবে। আমি আমার কাজটা করেছি। বাকিটা আপনাদের হাতে।’
শুক্রবার ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন না স্বস্তিকা। কারণ এই মুহূর্তে প্যারিসে রয়েছেন তিনি। বলিউডের একটি ছবির শুটিংয়ে ব্যস্ত।
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি







