ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ১৭:০৫:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

আম্পানের তাণ্ডবে দেশে ১৬ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

আম্পানের তাণ্ডবে দেশে ১৬ জনের প্রাণহানি

আম্পানের তাণ্ডবে দেশে ১৬ জনের প্রাণহানি

ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে দেশের বিভিন্ন জেলায় কমপক্ষে ১৬ জনের প্রাণহানি হয়েছে। গতকাল বুধবার সারা রাত তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় ‘আম্পান’ এখন দুর্বল হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার ভোরের দিকে ঘূর্ণিঝড়টি স্থল-নিম্নচাপে পরিণত হয়েছে। তার আগে সুপার সাইক্লোন আম্পান কিছুটা শক্তি হারিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় রূপে বুধবার দুপুরের পর ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে। পরে সন্ধ্যায় আছড়ে পড়ে সুন্দরবনসহ বাংলাদেশের উপকূলে।

নিহত ১৬ জনের মধ্যে বরিশাল বিভাগের ভোলা জেলায় দুজন, পটুয়াখালীতে দুজন, পিরোজপুর তিনজন, বরগুনায় একজন এবং সন্দ্বীপে একজন, যশোরে তিনজন, সাতক্ষীরায় একজন, ঝিনাইদহে দুজন ও রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে।

আম্পানের প্রভাবে প্রবল বাতাসে দেশের বিভিন্ন স্থানে অনেক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছপালা ভেঙে পড়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েন উপকূলের ১০ লাখ গ্রাহক