ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১২:০৪:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নারীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৮ পিএম, ৯ জুন ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে খায়রুল ইসলাম (৪৮) ও মেরিনা বেগম (৩৭) নামের দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সকালে উপজেলার চককীর্তি ইউনিয়নে আঁখিনা নামক গ্রামে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনাটি নিশ্চিত করেছেন।
ওসি জোবায়ের বলেন, ‘সকালে বৃষ্টি হওয়ার সময় বাড়ির পাশে বাগানে যান খায়রুল ও মেরিনা বেগম। এ সময় বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। তাদের লাশ বাড়িতে আছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে।