আরও তিনটি সবুজ কারখানার স্বীকৃতি পেল বাংলাদেশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশের আরও তিনটি পোশাক কারখানা সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে। নতুন করে সবুজ কারখানার সনদ পাওয়া এই তিনটি প্রতিষ্ঠান হলো- গাজীপুরের সি এ নিটওয়্যার লিমিটেড, সিলকন স্যুয়িং লিমিটেড এবং ময়মনসিংয়ের সুলতানা সোয়েটার্স লিমিটেড। প্রতিষ্ঠানগুলো প্লাটিনাম রেটিং পেয়েছে। এর মধ্যে দিয়ে দেশে বর্তমানে সবুজ কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬টি।
আজ শনিবার বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল বাসস’কে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন,‘ নিরাপদ ও পরিবেশবান্ধব টেকসই কারখানা তৈরির জন্য যা যা করণীয় অনেকদিন ধরে আমরা সেটি করে আসছি। এ কারণে এই অর্থনৈতিক মন্দার মধ্যেও আমরা সবুজ কারখানার স্বীকৃতি পাচ্ছি। এর ফলে বাংলাদেশের প্রতি ক্রেতাদের আস্থা বাড়ছে।’
তিনি মনে করেন, সবুজ করাখানার সংখ্যা বাড়তে থাকায় আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ব্রান্ডিং আরও মজবুত হচ্ছে।
সবুজ পোশাক কারখানায় বাংলাদেশ বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয়। বাংলাদেশের ৫৭টি পোশাক কারখানা প্লাটিনাম রেটিং, ১০৫টি গোল্ড রেটিং ও ১০টি সিলভার রেটিং পেয়েছে। এ ছাড়া চারটি কারখানা কোনো রেটিং পায়নি, তবে সনদ পেয়েছে।
বিজিএমইএ সূত্র জানায়, আরও কিছু কারখানা পরিবেশসম্মত সবুজ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) সনদ পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার




