আরও ৩ দিন বিনামূল্যে দেখা যাবে বঙ্গবন্ধুর বায়োপিক
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৪ পিএম, ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার বিনামূল্যে প্রদর্শনীর মেয়াদ ৩ দিন বেড়েছে। আগামী রোববার থেকে এ সুবিধা পাবেন দর্শকরা। চলচ্চিত্রটি দেখতে প্রতিটি শোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ খবরের সত্যতা স্বীকার করে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত চলচ্চিত্রটি গোপালগঞ্জের দর্শকদের হৃদয় কেড়েছে। প্রতিটি শোতে দর্শকের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম সিনেমাটি বেশি দেখছে। অনেকে আবার সিট না পেয়ে চলচ্চিত্রটি দেখতে পারেন নি। তাই সব শ্রেণিপেশার দর্শকদের চলচ্চিত্রটি দেখার সুযোগ করে দিতে আমার ৩ দিন প্রদর্শনী বাড়িয়েছি। আশা করছি এই ৩ দিনে অন্তত ৭ হাজার দর্শক ছবিটি দেখার সুযোগ পাবেন।
আগামী ২২ অক্টোবর পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা, দুপুর ২টা থেকে বিকাল ৫টা ও সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে।
গত ১৩ অক্টোবর চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ৭ দিনব্যাপী বিনামূল্যে প্রদর্শনের ব্যবস্থা করে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার চলচ্চিত্রটির ৭ দিনের বিনামূল্যে প্রদর্শনীর মেয়াদ শেষ হয়।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা





