আরিয়ানকে মাদক সরবরাহ করত জানেন অনন্যা!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৮ এএম, ২৪ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) বলেছে, তাদের জেরার মুখে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে!
এনসিবির দাবি, আরিয়ান খানকে কে নিয়মিত মাদক সরবরাহ করতেন, তার হদিস জানেন চাঙ্কি পাণ্ডের মেয়ে। খবর বলিউড হাঙ্গামার।
বৃহস্পতিবারও জিজ্ঞাসাবাদ করা হয় অনন্যা পাণ্ডেকে। এ সময় অনন্যা তাদের জানান, তিনি আন্দাজ করতে পারছেন কে শাহরুখপুত্রকে মাদক সরবরাহ করতেন।
তার দাবি— ইতোমধ্যে সেই ব্যক্তি দু-একবার আরিয়ানকে মাদক সরবরাহ করেছেন। এ প্রসঙ্গে তিনি শাহরুখ খানের বাড়ির এক পরিচারকের দিকে ইঙ্গিত করেছেন।
অভিনেত্রীর বয়ান অনুযায়ী, অভিযুক্ত মালাডের বাসিন্দা। ইতোমধ্যে তার ওপরে নজর রাখতে শুরু করেছে এনসিবি। সোমবার অভিযুক্তকে দপ্তরে ডেকে জেরা করা হতে পারে।
জেরার মুখে অনন্যার এই স্বীকারোক্তি নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনন্যা পাণ্ডে এও জানিয়েছেন, তিনি আরিয়ানকে সিগারেট এনে দেওয়ার বিষয়ে বার্তায় লিখে জানিয়েছিলেন।
তার যুক্তি— বলিউডে নাকি গাঁজাকে মাদক হিসেবে দেখা হয় না। অনেক পার্টিতেই সিগারেটের তামাকের সঙ্গে গাঁজা মিশিয়ে ধূমপান করা হয়।
তিনিও এক-দুবার এই বিশেষ ধরনের ধূমপান করেছেন। তাই তিনি জানতেনই না, গাঁজা এ দেশে নিষিদ্ধ মাদক হিসেবে বিবেচিত।
অনন্যার কথা অনুযায়ী, তিনি হোয়াটসঅ্যাপ বার্তায় নিছক মজা করেই আরিয়ানকে গাঁজা এনে দেওয়ার কথা বলেছিলেন। কোনোভাবেই কোনো মাদকচক্রের সঙ্গে তিনি জড়িত নন।
দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনসিবির দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল অনন্যাকে। কিন্তু সেখানে সময়মতো এসে পৌঁছাতে পারেননি চাঙ্কিকন্যা। প্রায় তিন ঘণ্টা পর অর্থাৎ দুপুর ২টার দিকে সেখানে হাজির হন তিনি।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










