আরো ৫ দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৭ পিএম, ১৩ জুলাই ২০২২ বুধবার
প্রতীকী ছবি
দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রচণ্ড গরম আর রৌদ্রের তীব্রতায় জনজীবনে নাভিশ্বাস ওঠেছে। এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
অধিকাংশ স্থানে বৃষ্টিপাত না হওয়ার জন্য দায়ী জেট স্ট্রিম। এটি মেঘ সৃষ্টিতে বাঁধা দিচ্ছে, এর ফলে বৃষ্টিপাত না হওয়ায় জলীয় বাষ্পও ভূ-পৃষ্ঠ থেকে ছড়িয়ে পড়তে পারছে না। এর ফলে গরম অনুভূত হচ্ছে বেশি। কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হলেও গরম কমেনি।
মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, রাজশাহী, পঞ্চগড় ও নীলফামারী জেলাসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। এদিকে উড়িষ্যা উপকূলের অদূরবর্তী উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ পূর্বমধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরনের সক্রিয় রয়েছে।
অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ও রংপুর বিভাগের সৈয়দপুরে। এই দুই স্থানে ৩৭.২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটি জেলায়, সেখানে ২৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কোনো স্থানেই উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাত হয়নি।
জেট স্ট্রিমের পেছনের অর্ধেক অংশের একটি তরঙ্গ এখন বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের বিহারের ওপর অবস্থান করছে। এটি মেঘ সৃষ্টিতে বাঁধা দিচ্ছে, তাই বৃষ্টিপাত হচ্ছে না।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা









