আর্জেন্টিনার গ্রুপ সহজ, ব্রাজিলকে দিতে হবে কঠিন পরীক্ষা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৯ পিএম, ২ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
সারা বিশ্বে এখন আলোচনায় কাতার বিশ্বকাপ ফুটবলের ড্র। বাংলাদেশে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থক অন্য দলের চেয়ে বেশি। দুই দলের গ্রুপ নিয়ে ইতোমধ্যে বাংলাদেশেও শুরু হয়েছে আলোচনা।
ফুটবলপ্রেমীদের মতে আর্জেন্টিনার গ্রুপ তুলনামূলক সহজ হয়েছে ব্রাজিলের তুলনায়। এই মন্তব্যের সঙ্গে একমত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘আর্জেন্টিনার পরের রাউন্ডে যেতে খুব বেশি কষ্ট হবে না। অন্য দিকে ব্রাজিলকে একটু বেশি পরীক্ষা দিতে হবে গ্রুপ পর্বে।’
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক ব্রাজিলের সমর্থক। ব্রাজিল কঠিন গ্রুপে পড়লেও তেমন সমস্যা দেখছেন না জামাল, ‘ব্রাজিল বিশ্বকাপে যায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য। চ্যাম্পিয়ন দলকে সবাইকে হারানোর সামর্থ্য ও যোগ্যতা থাকতে হবে। ফলে গ্রুপ পর্ব নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
ডেনমার্কের আলো বাতাসে বড় হয়েছেন জামাল। ইউরোপের এই দেশটির প্রতি বিশেষ সমর্থন থাকবে তার, ‘ফ্রান্স অবশ্যই ওই গ্রুপের টপ ফেভারিট। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ডেনমার্ক ফাইট করবে। চমক দিতেও পারে সাবেক ইউরো জয়ী দল।’
বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন নিজ দেশকে নিয়ে ভাবনায়, ‘আমরা নিঃসন্দেহে কঠিন গ্রুপে। জার্মানি ও জাপান উভয়ই পরের রাউন্ডে যাওয়ার দাবিদার। তবে আমার দৃষ্টিতে স্পেন ও জার্মানিই পরের রাউন্ডে খেলবে।’ গ্রুপ ই থেকে এইচ পর্যন্ত প্রতিটি গ্রুপই কঠিন বলে মনে করেন অস্কার, ‘এ থেকে ডি তুলনামূলক সহজ হয়েছে অন্য দিকে ই থেকে এইচ অনেক কঠিন পরীক্ষায়। ব্রাজিল, স্পেন, বেলজিয়াম সবাইকে কঠিন পরীক্ষায় পড়তে হবে গ্রুপ পর্বেই।’
ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশের লোক আবাহনীর পর্তুগিজ কোচ ম্যারিও ল্যামোস। তিনি পর্তুগালের গ্রুপে দক্ষিণ কোরিয়াকে বড় করে দেখছেন, ‘দক্ষিণ কোরিয়ার কোচ আগে পর্তুগালে ছিলেন। ফলে এটি অনেক কঠিন লড়াই হবে রোনালদোর জন্য।’
কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন কে এই প্রেডিকশনের জন্য আরো অপেক্ষা করতে চান বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘এখনো আট মাসের মতো বাকি। এই সময়ের মধ্যে অনেক দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে পড়তে পারে, অনেক দলের ফর্মে উথান-পতন হবে। টুর্নামেন্টের আগে বোঝা যাবে সম্ভাবনা কার কেমন।’
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











