ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ২১:২৪:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ

আর্জেন্টিনায় ঝড়ে স্পোর্টস ক্লাবের ছাদ ধসে প্রাণহানী ১৩ 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩০ এএম, ১৭ ডিসেম্বর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজের্ন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় শক্তিশালী ঝড়ে স্পোর্টস ক্লাবের ছাদ ধসে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছে। মেয়র কার্যালয়ের সূত্রের উদ্ধৃতি দিয়ে পৌরসভার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দুর্ভাগ্যবশত জরুরি পরিষেবা বাহাইনিজ ডেল নর্তে ক্লাবের ছাদ ধসের ঘটনায় ১৩ জনের মৃত্যু নিশ্চিত করেছে।

জরুরি সংস্থার লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। কারণ লোকজন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে। শনিবার প্রবল বৃষ্টি ও তীব্র ঝড়ে ক্লাবটির ছাদ ধসে পড়ার সময়ে সেখানে স্কেটিং প্রতিযোগিতা চলছিল।

উল্লেখ্য, শহরটিতে ঘন্টায় ১৪০ কিলোমিটারের বেশি বেগে বয়ে যাওয়া বাতাস রেকর্ড করা হয়। শক্তিশালী এ ঝড়ের কারনে শহরটির আংশিক অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে।

এই বিভাগের জনপ্রিয়