ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১২:২৫:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

আর্জেন্টিনা-ফ্রান্স: এক নজরে পরিসংখ্যান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১২ এএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

 আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফাইনালের লড়াই দেখার অপেক্ষা শেষ হচ্ছে আজই। লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বযুদ্ধের চূড়ান্ত লড়াই। যে লড়াই শেষে একদল সোনালি ট্রফি হাতে বাড়ি ফিরবে। অন্য দলের সঙ্গী হবে আফসোস! কোন দলের হাতে উঠবে স্বপ্নের ট্রফি? আর্জেন্টিনা নাকি ফ্রান্সের?

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্স নাম লেখানোর পর থেকেই আলোচনা চলছে। গত বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরেছিল আর্জেন্টিনা। সেই পরাজয়ের মোক্ষম প্রতিশোধ নেওয়ার সুযোগ লিওনেল মেসিদের সামনে। পাশাপাশি বিশ্বকাপে ৩৬ বছরের শিরোপা খরা ঘুচানোর সুযোগও আছে আলবেসিলেস্তদের।


আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপে মুখোমুখি হয়েছে মোট তিনবার। ১৯৩০ সালে আর্জেন্টিনা ১-০ গোলে এবং ১৯৭৮ সালে ২-১ গোলে জিতেছিল। ২০১৮ সালে ফ্রান্স জিতেছিল ৪-৩ গোলে। মোট ১২ মুখোমুখিতে আর্জেন্টিনার জয় ৬, ফ্রান্সের ৩।