আলিয়া’র প্রেমিকের তালিকা অনেক বড়!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৫ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বলিউড সেনসেশন আলিয়া ভাটের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের কমতি নেই তার দর্শক-শুভানুধ্যায়ীদের। মাত্র সাত বছরের ফিল্মি সফরে এই বলিউড সুন্দরী একের পর এক সাফল্য পেয়েছেন। এই সুন্দরীর কর্মজগতের মতো ব্যক্তিগত জীবনও নানা রঙে রঙিন। এই মুহূর্তে রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার প্রেম নিয়ে চলছে নানা রব। তবে এর আগে তিনি একাধিক নায়কের সঙ্গে প্রেম করেছেন এমন কথাও শোনা যায়।
আলিয়ার প্রেমিকের তালিকায় বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানও রয়েছেন বলে গুঞ্জন শোনা যায়। ভারিয়া নামে একটা সময় বেশখ্যাত ছিলেন তারা। আলিয়া-বরুণ রসায়ন একটা সময় ভালোই জমে উঠেছিল। কিন্তু পরে এই সম্পর্ক তেমন পূর্ণতা পায়নি।
সম্প্রতি এ দুই তারকা অভিনীত `কলঙ্ক` ছবির প্রমোশনে একটি রেডিও চ্যানেলে এসেছিলেন বরুণ ও আলিয়া। সেখানে দুজনকে প্রশ্ন করা হয়, কখনও একে অন্যের প্রেমে পড়েছেন কিনা।
জবাবে আলিয়া জানান, তার `ক্রাশ`র তালিকা অনেক বড়; কাজেই এ নিয়ে কথা না বলাই নাকি ভালো।
অন্যদিকে সোজাসাপ্টা উত্তর দেন বরুণ। তিনি জানান, ওদের সম্পর্ক কেবল বন্ধুত্বেরই ছিল। এমনকি এ যুগের রোমান্টিক প্রেমের থেকেও এটি অনেক বেশি ভালো একটি সম্পর্ক।
প্রসঙ্গত, এখন আলিয়া ভাট যে তার প্রেমিক রণবীর কাপুরের বিষয়ে খুব সিরিয়াস, তা বলার প্রয়োজন নেই। এই দুজন তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার শেয়ার করেছেন। আকারে–ইঙ্গিতে আলিয়া-রণবীর বিভিন্ন সময় তাদের সম্পর্কের কথা স্বীকার করেছেন। এখন জোর খবর, এ বছরই তারা বিয়ে করছেন।
উল্লেখ্য, `স্টুডেন্ট অব দি ইয়ার` ছবি থেকে বরুণ আলিয়ার জুটি বেঁধে কাজ করা শুরু। এর পর বেশ কয়েকটি ছবিতেই দেখা মিলেছে দুজনের।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?







