আলিয়া তো করণের হাতের পুতুল: কঙ্গনা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
কঙ্গনা এবং আলিয়া। ফাইল ছবি।
তিনি সব সময় মুখের ওপর স্পষ্ট কথা বলেন। তাতে মাঝেমধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার তিনি সরাসরি আক্রমণ করলেন আলিয়া ভাটকে। স্পষ্ট জানালেন, আলিয়ার কোনও নিজস্বতা নেই। তিনি পরিচালক করণ জোহরের হাতের পুতুল।
কঙ্গনার অভিযোগ, কোনও সমস্যায় সহকর্মী হিসেবে তিনি আলিয়াকে পাশে পাননি। ‘মণিকর্নিকা’ মুক্তির আগেও আলিয়া কখনওই কঙ্গনাকে সমর্থন করেননি।
কঙ্গনা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আলিয়ার কাছে জানতে চেয়েছিলাম, মণিকর্ণিকা সংক্রান্ত বিতর্কে ওর কী মত। এটা তো আমার ব্যক্তিগত বিষয় নয়। একটা সিনেমা। কিন্তু সে সময় ও কোনও কথা বলেনি। আসলে ওর নিজের কিছু বলার ক্ষমতাই নেই। ও তো করণ জোহরের হাতের পুতুল। সেই নিরিখে আলিয়াকে সফলও বলব না আমি।’
যদিও আলিয়া তার ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। তার কথায়, ‘কঙ্গনা নিশ্চয়ই আমাকে অপছন্দ করে না। কিন্তু ওর খারাপ লেগেছে, এমন কোনও আচরণ যদি আমি করে থাকি, তার জন্য ক্ষমা চাইছি।’
এর আগে করণ জোহরের সঙ্গেও বিতর্কে জড়িয়েছিলেন কঙ্গনা। সেই রাগেই কি এবার নিশানা করলেন আলিয়াকে। প্রশ্ন উঠছে ইন্ডাস্ট্রির অন্দরেই। দেখা যাক, কি উত্তর মেলে শেষ পর্যন্ত।
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো